২০ মার্চ, ২০১৪
আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড় আমদানি
১৮ মার্চ, ২০১৪
নেপাল ক্রিকেট দল
১০ মার্চ, ২০১৪
আটকেপড়া পাকিস্তানী বনাম আটকেপড়া বাংলাদেশী
৩ ফেব, ২০১৪
নীরব বিপ্লব
২ ফেব, ২০১৪
মনে মনে মুসলমান
বন্ধুবর সাকিব হাসান জীবনানন্দের কবিতার সাথে সাথে একই ভাবধারায় বর্ণিত সুরা বনি ইসরায়েলের একটি আয়াত জুড়ে দিয়ে লিখেছেঃ
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
-জীবনানন্দ দাশ
"হে মানবজাতি তোমাদের বড়ই তাড়াহুড়া" - সুরা বনি ইসরাইল
সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ছোটবেলার ঘটনা। ১৯০৫-০৬ দিকে তিনি তখন ময়মনসিংহের দরিরামপুর স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্র। তখন ব্রিটিশ আমল। তার শিশুমনে যেমন আছে ইংরেজ বিদ্বেষ, তেমনি আছে সমাজে হিন্দু-আধিপত্যের বিপরীতে মুসলমান হিসাবে নিজের টনটনে আত্ম-পরিচয়। সেই সময় ঢাকা বিভাগের স্কুল ইন্সপেক্টর মিঃ স্টেপলটন স্কুল পরিদর্শনে আসবেন। এই ইংরেজ সাহেবের আগমন উপলক্ষে চারিদিকে সাজ সাজ রব। সাহেব আসার পর দেখে গেল তার সাথী পাগড়ি-আচকান-পায়জামা পরিহিত শুশ্রুমন্ডিত একজন আলেম। বালক আবুল মনসুর ভাবলেন, যেহেতু এই ইংরেজ সাহেব একজন আলেম সাথে নিয়া চলাফেরা করেন, তাহলে নিশ্চয়ই তিনি মনে মনে মুসলমান। ভক্তিতে গদগদ হয়ে তার ইংরেজ-বিদ্বেষ দূর হয়ে গেলো। অবশ্য যখন জানলেন পারলেন সাহেবের সঙ্গী লোকটি আলেম নন, বরং পাগড়ি-আচকান পরিহিত ইংরেজের একজন চাপরাশি মাত্র তখন তার এই ইংরেজ-বিদ্বেষ ফিরে আসতে মোটেও বেশী সময় লাগেনি।
জীবনানন্দের কবিতার সাথে সুরা বনি ইসরায়েলের আয়াতের সাদৃশ্য দেখে আবুল মনসুর আহমেদের সেই গল্পের কথা মনে পড়লো। ভাবছি, জীবনানন্দ নিশ্চয়ই ছিলেন “মনে মনে মুসলমান” !!!
৩০ জানু, ২০১৪
পেছনে কাহিনী আছে!!
২৯ জানু, ২০১৪
অমানবিক ৭০০ রান
অবশেষে ৬ উইকেটে ৭৩০ রান তুলে ডিক্লেয়ার করলো শ্রীলঙ্কা। বাংলাদেশের ১৪ বছরের টেস্ট ইতিহাসে এতো বড় রানের বোঝা কেউ আগে বাংলাদেশের উপর চাপাতে পারেনি। ২০১২ সালের নভেম্বরের খুলনাতে ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটে ৬৪৮ রান ছিল এতদিন বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড।
এরকম সেভেন হান্ড্রেড প্লাস রানের ইনিংস খেলার “বিকৃত মানসিকতা” অবশ্য শ্রীলঙ্কার জন্য নতুন না। ১৩৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৭০০ বা তার বেশী রানের ইনিংস খেলার কাণ্ড ঘটেছে মাত্র ২১বার। তার মাঝে সবে ১৯৮২ সালে টেস্ট খেলা শুরু করে একা শ্রীলঙ্কাই এই অমানবিক কাণ্ড ঘটিয়েছে সর্বোচ্চ ৫বার।

